
ইরানের রাজধানী তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আলী খামনি সহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।শনিবার (১ মার্চ) সকালে তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত একটি কম্পাউন্ডকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। মার্কিন সংবাদমাধ্যম The Wall Street Journal এবং ব্রিটিশ সংবাদমাধ্যম BBC-এর প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় ইসরায়েলি যুদ্ধবিমান একযোগে প্রায় ৩০টি বোমা নিক্ষেপ করে। এতে কম্পাউন্ডটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায় বলে দাবি করা হয়েছে।আরও জানা গেছে, এই অভিযানের নেপথ্যে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা Central Intelligence Agency (সিআইএ) জড়িত থাকতে পারে বলে আন্তর্জাতিক মহলে জোর আলোচনা চলছে।তবে ইরান সরকারের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক বিস্তারিত বিবৃতি দেওয়া হয়নি। পরিস্থিতি ঘিরে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এবং আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে।