
রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন ডা. মাহমুদা আলম মিতু। তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব।গত ২৩ ফেব্রুয়ারি গাইনোকোলজিক্যাল জটিলতার কারণে তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে জরুরি অস্ত্রোপচার করা হয়। চিকিৎসক সূত্রে জানা যায়, অস্ত্রোপচারের আগে তিনি প্রায় শক অবস্থায় ছিলেন এবং পেটের ভেতরে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে গুরুতর জটিলতা সৃষ্টি হয়।অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হলেও পরবর্তীতে নতুন করে একাধিক জটিলতা দেখা দেয়। বর্তমানে তিনি পোস্ট-অপারেটিভ ফুসফুসের সংক্রমণসহ বিভিন্ন সমস্যায় ভুগছেন। তার শরীরে সেপটিসেমিয়ার লক্ষণ দেখা দিয়েছে। এছাড়া নিউট্রোফিলিয়া, ডি-ডাইমার, লিভার এনজাইম, সি-আর-পি ও ডব্লিউবিসি সহ বিভিন্ন পরীক্ষার সূচক স্বাভাবিকের তুলনায় বেড়ে গেছে।চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করছেন। দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।