রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এ ঊর্ধ্বতন ৪ পদে রদবদল

ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এ ঊর্ধ্বতন ৪ পদে রদবদল

রাজধানীর চারটি গুরুত্বপূর্ণ বিভাগে উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদে রদবদল করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (১ মার্চ) ডিএমপি হেডকোয়ার্টার্স থেকে জারি করা এক কার্যালয় আদেশে এ তথ্য জানানো হয়েছে।আদেশ অনুযায়ী—ট্রাফিক রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার এম তানভীর আহমেদকে গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।গোয়েন্দা লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকারকে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার করা হয়েছে।গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার রওনক আলমকে গোয়েন্দা লালবাগ বিভাগে স্থানান্তর করা হয়েছে।মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মইনুল হককে ট্রাফিক রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।কার্যালয় আদেশে, যা ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত, বলা হয়েছে—জনস্বার্থে উল্লিখিত কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নামের পাশে উল্লেখিত স্থানে পদায়ন করা হলো।

সর্বশেষ
পাঠক প্রিয়