
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অপরাধ প্রবণতার বিষয়ে সতর্ক করেছেন আলী হোসেন ফকির। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে নিরাপত্তা পরিদর্শনের সময় তিনি সাংবাদিকদের জানান, ১৯৮৬ সালে বিশ্ববিদ্যালয় জীবনের সময়ে তিনি নিজেও এই এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন।আইজিপি বলেন, এক আত্মীয়ের বাসায় যাওয়ার পথে জেনেভা ক্যাম্প এলাকা পার হওয়ার সময় ছিনতাইকারীর কবলে পড়েছিলেন। তিনি মোহাম্মদপুরকে পুলিশের নজরদারিতে রাখা অপরাধপ্রবণ এলাকা হিসেবে উল্লেখ করেছেন।