সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হলেন দুর্গাপুর থানার শাকের আহমেদ

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হলেন দুর্গাপুর থানার শাকের আহমেদ

ময়মনসিংহ রেঞ্জের আওতাধীন ৩৬টি থানার মধ্যে মে মাসের সার্বিক কর্মমূল্যায়নে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন নেত্রকোনার দুর্গাপুর থানার ওসি শাকের আহমেদ।মঙ্গলবার (১৭ জুন) ময়মনসিংহ রেঞ্জ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি আতাউল কিবরিয়ার কাছ থেকে তিনি শ্রেষ্ঠত্বের পুরস্কার ও প্রত্যয়নপত্র গ্রহণ করেন। এ সময় নেত্রকোনার পুলিশ সুপারসহ রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযান, চোরাচালান প্রতিরোধ, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং এজাহারভুক্ত আসামি গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ওসি শাকের আহমেদ এ স্বীকৃতি অর্জন করেন। এছাড়া তার নেতৃত্বে দুর্গাপুর থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় দুর্গাপুর উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ মানুষের মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।শুভেচ্ছা জানিয়ে স্থানীয়রা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি পেশাদারিত্ব, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।উল্লেখ্য, এর আগেও জামালপুর ও ময়মনসিংহ জেলায় দায়িত্ব পালনকালে একাধিকবার রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন শাকের আহমেদ। তার ধারাবাহিক সাফল্য ও কর্মদক্ষতা পুলিশ বাহিনীতে প্রশংসিত হয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়