রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অপরাধ

আওয়ামী লীগ আমলে পাসপোর্ট অধিদপ্তরে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

আওয়ামী লীগ আমলে পাসপোর্ট অধিদপ্তরে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

আওয়ামী লীগ সরকারের সময় পাসপোর্ট অধিদপ্তরে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট মহলে আলোচিত কয়েকজন কর্মকর্তাকে ‘টাকার কুমির’ হিসেবেও আখ্যায়িত করা হচ্ছে।অভিযোগ রয়েছে, বিগত সময়ে অধিদপ্তরের মহাপরিচালক থেকে শুরু করে বিভিন্ন স্তরের কর্মকর্তারা প্রভাবশালী অবস্থানে থেকে নানা অনিয়মে জড়িয়ে পড়েন। ঘুষ গ্রহণ, দালাল চক্রের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায়, নিয়োগ ও বদলিতে বাণিজ্য—এসব অভিযোগ দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিল।সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করেছে, পাসপোর্ট সেবা পেতে সাধারণ মানুষকে নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ গুনতে হতো। দালালদের মাধ্যমে দ্রুত পাসপোর্ট সরবরাহের নামে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে বলেও অভিযোগ রয়েছে। এমনকি নিয়োগ ও পদোন্নতিতেও আর্থিক লেনদেনের অভিযোগ সামনে এসেছে।তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ ধরনের অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে।সংশ্লিষ্টরা বলছেন, অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হলে পাসপোর্ট সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

সর্বশেষ
পাঠক প্রিয়