
পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সারাদেশে সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। এ ধরনের অপতৎপরতা রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে।শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর সার্কিট হাউস-এ সারাদেশে সড়কে চাঁদাবাজি ইস্যু নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।মন্ত্রী বলেন, “সড়কে চাঁদাবাজি কিংবা অবৈধভাবে যানবাহন থেকে অর্থ আদায়ের কোনো সুযোগ নেই। আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ যদি এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকে, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”তিনি আরও জানান, সড়কপথে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সরকার বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন তিনি।