
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আসন্ন ঈদের আগে পরীক্ষামূলকভাবে হতদরিদ্র পরিবারগুলোর মধ্যে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করা হবে।বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ চালু করার লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এ কথা জানান।প্রধানমন্ত্রী বলেন, প্রথম পর্যায়ে দেশের হতদরিদ্র পরিবারগুলো এই কার্ড পাবে। পর্যায়ক্রমে এর পরিধি বাড়ানো হবে। তিনি আরও জানান, অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হচ্ছে, যা এই কর্মসূচির বাস্তবায়ন প্রক্রিয়া তদারকি করবে।তারেক রহমান বলেন, ঈদের আগেই কার্যক্রম শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং তিন দিনের মধ্যে কমিটি গঠন সম্পন্ন হবে।