
ময়মনসিংহের কৃতি সন্তান মোঃ মোস্তফা কামাল ২৪ অক্টোবর ২০২৪ তারিখে চলতি দায়িত্বে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রধান হিসেবে যোগদান করেছেন। তিনি বাংলাদেশ পুলিশে ১৯৯৫ সালে বিসিএস পুলিশ ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য হিসেবে যোগদান করেন এবং দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে সুনামের সঙ্গে কাজ করেছেন।মোস্তফা কামাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি জাতিসংঘের ছয়টি শান্তিরক্ষা মিশনে কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং পাঁচবার IGP’s Exemplary Good Services Badge অর্জন করেছেন।আন্তর্জাতিক প্রশিক্ষণ ও অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি, তিনি দেশে পুলিশের মাঠ পর্যায়ে বিভিন্ন দায়িত্বও সফলভাবে পালন করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং তিন সন্তানকে লালন করছেন।প্রাইম অফ ২৪ মিডিয়ার পক্ষ থেকে তার পিবিআই প্রধান হিসেবে যোগদানের জন্য শুভেচ্ছা ও স্বাগতম জানানো হলো।