সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা, ২০৪৫ সালের মধ্যে রেলে ২৪ মেগা প্রকল্প

প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা, ২০৪৫ সালের মধ্যে রেলে ২৪ মেগা প্রকল্প

প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা, ২০৪৫ সালের মধ্যে রেলে ২৪ মেগা প্রকল্পনিজস্ব প্রতিবেদক:দেশের রেলপথকে আধুনিক, নিরাপদ ও পরিবেশবান্ধব করতে প্রধান প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন (ইলেকট্রিক ট্র্যাকশন) চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে একাধিক মেগা প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।বুধবার (১৭ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।প্রধানমন্ত্রী বলেন, দেশের যোগাযোগ ব্যবস্থাকে যুগোপযোগী ও টেকসই করতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। মহাসড়কগুলোকে পর্যায়ক্রমে এক্সপ্রেসওয়ে গ্রিডে অন্তর্ভুক্ত করা হবে এবং গড়ে তোলা হবে আধুনিক মাল্টিমোডাল পরিবহন ব্যবস্থা। পাশাপাশি ওভারলোড নিয়ন্ত্রণে স্মার্ট মনিটরিং ও এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রযুক্তি চালু করা হবে।রাজধানীর যানজট নিরসনে রিং রোড ও রেডিয়াল রোড নেটওয়ার্ক নির্মাণের কাজ চলছে উল্লেখ করে তিনি বলেন, গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ওভারপাস ও আন্ডারপাস নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া দ্বিতীয় যমুনা সেতু এবং পাটুরিয়া-দৌলতদিয়া এলাকায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনাও সরকারের বিবেচনায় রয়েছে।রেলখাতের উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ রেলওয়েকে জাতীয় পরিবহন ব্যবস্থার মূল ভিত্তি হিসেবে গড়ে তুলতে ২০৪৫ সাল পর্যন্ত তিন ধাপে ২৪টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। দেশের সব রেলপথকে পর্যায়ক্রমে ডুয়েলগেজে রূপান্তরের মাধ্যমে যাত্রী ও পণ্য পরিবহন আরও সহজ ও কার্যকর করা হবে।তিনি আরও বলেন, ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় আন্তঃনগর ও কমিউটার ট্রেনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে, যাতে জনগণ দ্রুত, নিরাপদ ও স্বল্প খরচে ভ্রমণের সুবিধা পায়।উপশিরোনাম:রিং রোড, দ্বিতীয় যমুনা ও পদ্মা সেতুর পরিকল্পনা; ডুয়েলগেজ রেলপথ ও ট্রেন সংখ্যা বাড়ানোর রূপরেখা সরকারের।

সর্বশেষ
পাঠক প্রিয়