
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেবিদ্বারে কেউ চাঁদা নিতে এলে তাকে খুঁটির সঙ্গে বেঁধে পুলিশে খবর দিতে হবে। দেবিদ্বারে চাঁদাবাজদের কোনো স্থান হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ গ্রহণের পর রাতে নিজ নির্বাচনি এলাকা দেবিদ্বার-এ এসে ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।তিনি জানান, ইজারাদাররা নির্ধারিত সীমানার বাইরে চাঁদা তুললে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ সময় এক ইজারাদারকে মোবাইল ফোনে সতর্কও করেন তিনি।হাসনাত আবদুল্লাহ বলেন, কাঁচাবাজারের নির্দিষ্ট এলাকায় ইজারার টাকা তুলতে হবে; এর বাইরে চাঁদা নেওয়ার চেষ্টা করলে সাধারণ মানুষ তাকে আটকে রেখে পরে পুলিশে সোপর্দ করবে। চাঁদাবাজদের আশ্রয়-প্রশ্রয় দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।শপথ নেওয়ার পরপরই তিনি নিজ এলাকায় বিভিন্ন গ্রাম পরিদর্শন করছেন। সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করে নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের আশ্বাস দিচ্ছেন তিনি। বিশেষ করে শহীদ পরিবারের কর্মসংস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে মার্চের মধ্যে তা বাস্তবায়নের কথা পুনর্ব্যক্ত করেছেন। বুধবার সকাল থেকে উপজেলার ১১টি শহীদ পরিবারের বাড়ি পরিদর্শন করে তাদের খোঁজখবর নেন এই সংসদ