রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

ডিএমপির সাবেক কমিশনার হাবিবসহ ৫ আসামির রায় ৪ মার্চ

ডিএমপির সাবেক কমিশনার হাবিবসহ ৫ আসামির রায় ৪ মার্চ

জুলাই বিপ্লবে রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি এবং আরও দুজনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় হাবিবুর রহমানসহ পাঁচ আসামির রায় আগামী ৪ মার্চ ঘোষণা করা হবে।আজ ১৫ ফেব্রুয়ারি (রোববার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার–এর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল চেম্বার থেকে এ আদেশের বিষয়টি জানানো হয়। আসামিপক্ষের আইনজীবী এরশাদুল হক বাবু সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।গত ৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি ও পাল্টা যুক্তি উপস্থাপন শেষ হয়। ওইদিন আসামি চঞ্চল চন্দ্র সরকারের খালাস চান তার আইনজীবী সারওয়ার জাহান নিপ্পন। তিনি দাবি করেন, প্রসিকিউশনের আনা অভিযোগের সঙ্গে তার মক্কেলের কোনো সংশ্লিষ্টতা নেই।পলাতক চার আসামির পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী মো. আমির হোসেন তাদের নির্দোষ দাবি করে যুক্তি উপস্থাপন করেন। তাৎক্ষণিকভাবে প্রসিকিউটর মিজানুল ইসলাম তাদের বক্তব্য খণ্ডন করেন। শুনানি শেষে রায় ঘোষণার জন্য ১৫ ফেব্রুয়ারি দিন ধার্য ছিল।এর আগে ২৯ জানুয়ারি রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা যুক্তি উপস্থাপন সম্পন্ন করেন। তারা দাবি করেন, সাক্ষ্য-প্রমাণ, ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর জবানবন্দিসহ নথিপত্রে পাঁচ আসামির সম্পৃক্ততা স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। একই সঙ্গে আসামিদের সর্বোচ্চ শাস্তির আবেদন জানানো হয়।মামলায় গ্রেপ্তার রয়েছেন রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার। অপর চার আসামি পলাতক। তারা হলেন—খিলগাঁও জোনের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান এবং রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভুঁইয়া।মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই প্রাণ বাঁচাতে রামপুরার বনশ্রী-মেরাদিয়া সড়কের পাশে একটি নির্মাণাধীন ভবনে ওঠেন আমির হোসেন নামের এক তরুণ। অভিযোগ রয়েছে, পুলিশ তার পিছু নিয়ে ছাদের কার্নিশে ঝুলে থাকা অবস্থায় তাকে লক্ষ্য করে ছয় রাউন্ড গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন। একই দিন বনশ্রী এলাকায় পুলিশের গুলিতে নাদিম ও মায়া ইসলাম নিহত হন।

সর্বশেষ
পাঠক প্রিয়