
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ-এর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে পাঠানো হয় সুসজ্জিত ফুলের তোড়া। দলীয় সূত্র জানায়, নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য অভিনন্দন জানিয়ে এই শুভেচ্ছা পাঠানো হয়েছে।বিএনপির নেতাকর্মীরা বিষয়টিকে প্রতিবেশী রাজ্যের পক্ষ থেকে সৌজন্যমূলক ও ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনো প্রকাশ করা হয়নি।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের শুভেচ্ছা বিনিময় ভবিষ্যতে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে সহায়ক ভূমিকা রাখতে পারে।