রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অপরাধ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পুলিশের অভিযানে তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে আড়াইহাজারের যোগারদিয়া এলাকার শফিকুর রহমান ওরফে শফা (৪০)-এর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি অস্ত্র ফেলে পালিয়ে যান।পরবর্তীতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।শফিকুর রহমান ওরফে শফা আড়াইহাজারের মাহমুদপুর যোগারদিয়া এলাকার আব্দুল বাতেনের ছেলে বলে জানা গেছে।এ ঘটনায় পলাতক আসামি শফিকুল ওরফে শফার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ
পাঠক প্রিয়