রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

আয়কর কর্মকর্তাদের সম্পদ তদন্তের দাবি, দুদকের মাধ্যমে অনুসন্ধানের আহ্বান

আয়কর কর্মকর্তাদের সম্পদ তদন্তের দাবি, দুদকের মাধ্যমে অনুসন্ধানের আহ্বান

কিছু আয়কর কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট মহল দাবি করেছে, রাজধানী ঢাকায় একাধিক বাড়ি ও গ্রামে বিপুল পরিমাণ জমিজমাসহ কোটি কোটি টাকার সম্পদের তথ্য তাদের কাছে রয়েছে।অভিযোগে বলা হয়, আয়কর বিভাগের কিছু কর্মকর্তা-কর্মচারী নিয়মিত আয়কর রিটার্ন দাখিল করেন না বা প্রকৃত সম্পদের তথ্য গোপন রাখেন। ফলে তাদের সম্পদ ও আয়ের উৎস যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, এই কর্মকর্তাদের সন্তানদের দেখা যায় দেশের এবং বিদেশের ভালো মানের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেখা করছে। পাশাপাশি, তাদের বিভিন্ন জেলায় উচ্চমানের প্রতিষ্ঠান ও স্থাপনা কেনা আছে, এছাড়া ফ্ল্যাট এবং অন্যান্য বিলাসী সুবিধা ব্যবহার করছে। এসব তথ্যের ভিত্তিতে অভিযোগকারীরা আরও বলছেন, দেশীয় সম্পদের ব্যবহার ও আয়ের সঙ্গে তাদের ব্যক্তিগত জীবন ও পরিবারিক ব্যয়ের মধ্যে অসঙ্গতি রয়েছে।এ প্রেক্ষাপটে আয়কর বিভাগের ইন্সপেক্টর, কমিশনার থেকে শুরু করে পিয়ন পর্যন্ত সকল কর্মকর্তা-কর্মচারীর সম্পদ বিবরণী যাচাই এবং নিয়মিত আয়কর রিটার্ন দাখিল নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে বিষয়টি দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর মাধ্যমে তদন্তের আহ্বান জানানো হয়েছে।অভিযোগকারীরা জানিয়েছেন, প্রাপ্ত তথ্য-উপাত্ত পর্যায়ক্রমে প্রকাশ করা হবে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য এখনো পাওয়া যায়নি।বিশ্লেষকদের মতে, রাষ্ট্রীয় রাজস্ব খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হলে নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি।

সর্বশেষ
পাঠক প্রিয়