
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী উৎসবমুখর পরিবেশে ভোট উপহার দিতে নির্বাচন কমিশন কাজ করেছে।তিনি বলেন, “আমরা জাতির কাছে ওয়াদা করেছিলাম একটি উৎসবমুখর পরিবেশে জাতিকে ভোট উপহার দেব। গত কয়েকদিনে ঈদের সময়ের মতো মানুষ ট্রেন, বাস ও লঞ্চে করে গ্রামেগঞ্জে ছুটে গেছে ভোট দেওয়ার জন্য। গ্রামাঞ্চলে উৎসবের আমেজে মানুষ ভোট দিচ্ছে।”সিইসি আরও বলেন, “দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে, অবশ্যই গন্তব্যে পৌঁছাবে।”তিনি আশা প্রকাশ করেন, সবার সহযোগিতায় শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য একটি নির্বাচন সম্পন্ন হবে এবং জনগণের রায় যথাযথভাবে প্রতিফলিত হবে।