রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অপরাধ

ধারাল দা নিয়ে চাঁদাবাজি, গণপিটুনিতে যুবকের মৃত্যু

ধারাল দা নিয়ে চাঁদাবাজি, গণপিটুনিতে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় দেশীয় অস্ত্র ধারালো দা নিয়ে চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে রায়হান খান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ফতুল্লার দেওভোগ নাগবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রায়হান খান (৩০) চাঁদপুর জেলার চাঁদপুর থানার বহরিয়া গ্রামের মৃত বিল্লাল খানের ছেলে। তিনি পরিবারের সঙ্গে ফতুল্লার তাঁতীবাড়ি এলাকার ইয়াসিন চৌধুরীর বাড়িতে ভাড়া থাকতেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, জরুরি নাম্বারে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানা যায়- নিহত রায়হানের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। সে একজন চাঁদাবাজ, সন্ত্রাসী ও ছিনতাইকারী এবং মাদকসেবী। তার অত্যাচারে স্থানীয় লোকজন অতিষ্ঠ।

তিনি আরও জানান, স্থানীয় গ্যারেজ মালিকের কাছ থেকে সকালে ১ হাজার ৫শ টাকা চাঁদা নেয় এবং পরবর্তীতে হোটেল কর্মচারীর কাছ থেকে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। তার দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করায় রায়হান বাসা থেকে ধারাল দা নিয়ে এসে হোটেল কর্মচারীকে মারধর করতে থাকে। এ সময় উপস্থিত জনতা উত্তেজিত হয়ে রায়হানকে গণপিটুনি দেয় এবং দা দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি বলেন, স্থানীয় লোকজনের বক্তব্যে জানা যায়- রায়হানসহ তারা চার ভাই। চারজনের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তারা সবাই সন্ত্রাসী, চাঁদাবাজ ও ছিনতাইকারী এবং মাদকসেবী। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সর্বশেষ
পাঠক প্রিয়