
বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. লুডিগার লটজের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। গতকাল সোমবার সেনা সদরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও জার্মানির মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।এ সময় দুই দেশের মধ্যে সামরিক সম্পর্ক, প্রশিক্ষণ ও সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করা হয় বলে জানা গেছে।