সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
রাজনীতি

গাজীপুরে জামায়াত-বিএনপির মধ্যে সংঘর্ষে আহত ৫

গাজীপুরে জামায়াত-বিএনপির মধ্যে সংঘর্ষে আহত ৫

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় দলের অন্তত পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রয়ারি) রাত ৮টার দিকে উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের সালদৈ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় জামায়াতের তিনজন ও বিএনপির দুজন কর্মী আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, জামায়াতে ইসলামীর একটি নির্বাচনি মিছিল সালদৈ বাজারের বিএনপি কার্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছে বক্তব্য দেওয়ার সময় ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা বাধা দেন। এ সময় দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। গাজীপুর-৪ আসনের ধানের শীষের প্রার্থী শাহ রিয়াজুল হান্নান অভিযোগ করে বলেন, জামায়াতের নেতাকর্মীরা বিএনপির কার্যালয়, চেয়ার-টেবিল ভাঙচুর ও ব্যানার ছিড়ে তছনছ করে তাদের দুই কর্মীকে পিটিয়ে আহত করেছেন। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।অপরদিকে গাজীপুর-৪ আসনে জামায়াতের প্রার্থী সালাহউদ্দিন আইউবী বলেন, পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে শান্তিপূর্ণভাবে মিছিল শেষ করে নেতাকর্মীরা বাড়ি ফিরছিলেন। এ সময় তাদের ওপর হামলা চালিয়ে তিনজনকে আহত করা হয়।তিনি জানান, জামায়াতের কেন্দ্রীয় মজলিস সদস্য মাওলানা শেফাউল হক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে নেতাকর্মীদের সেখান থেকে সরে আসতে বলা হয়।কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীনুর আলমের কাছে জানতে ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।

সর্বশেষ
পাঠক প্রিয়