রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

সোশ্যাল মিডিয়ায় নির্বাচন নিয়ে পোস্ট বা মন্তব্য করতে পারবেন না পুলিশ সদস্যরা: সিআইডি প্রধান

সোশ্যাল মিডিয়ায় নির্বাচন নিয়ে পোস্ট বা মন্তব্য করতে পারবেন না পুলিশ সদস্যরা: সিআইডি প্রধান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশ সদস্যদের সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচন-সংক্রান্ত কোনো ছবি, পোস্ট, মন্তব্য বা তথ্য শেয়ার না করার নির্দেশনা দিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ।বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির সদর দপ্তরে নির্বাচন দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের উদ্দেশে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এই নির্দেশনা দেন।ব্রিফিংয়ে সিআইডি প্রধান বলেন, নির্বাচনকালে পুলিশকে সর্বোচ্চ নিরপেক্ষতা ও পেশাদারত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। কোনো ধরনের আচরণ বা বক্তব্য যাতে পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।তিনি জানান, মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী সিআইডির সকল পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ইতোমধ্যে করণীয় ও বর্জনীয় বিষয়ে বিশেষ নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচনপূর্ব সময়ে সংশ্লিষ্ট এলাকায় স্থানীয় পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ ব্রিফিং প্রদান করবেন।এ সময় তিনি নির্বাচন-সংক্রান্তে নিয়োজিত অন্যান্য বাহিনী ও প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন, যাতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা নিশ্চিত করা যায়।

সর্বশেষ
পাঠক প্রিয়