রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অপরাধ

ঘুষ না দেওয়ায় নিরপরাধ ব্যক্তিকে হত্যা মামলায় আসামি করার অভিযোগ গঙ্গাচড়া থানার এসআইয়ের বিরুদ্ধে

ঘুষ না দেওয়ায় নিরপরাধ ব্যক্তিকে হত্যা মামলায় আসামি করার অভিযোগ গঙ্গাচড়া থানার এসআইয়ের বিরুদ্ধে

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় একটি হত্যা মামলার তদন্তকে কেন্দ্র করে গঙ্গাচড়া থানার সাব-ইন্সপেক্টর (এসআই) উত্তম কুমার রায়ের বিরুদ্ধে গুরুতর দুর্নীতি ও ঘুষ দাবির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ঘুষ না দেওয়ায় তিনি দুইজন নিরপরাধ ব্যক্তিকে হত্যা মামলার আসামি করেছেন।স্থানীয় সূত্রে জানা যায়, পরকীয়া সম্পর্কের জেরে সংঘটিত আলোচিত শুকতারা হত্যা মামলার তদন্ত চলাকালে এসআই উত্তম কুমার রায় মামলাটি ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করেন। ভুক্তভোগীদের দাবি, মামলা থেকে অব্যাহতি দেওয়ার কথা বলে মোটা অঙ্কের ঘুষ দাবি করা হয়। ঘুষ দিতে অস্বীকৃতি জানানোয় নিরপরাধ ব্যক্তিদের হত্যা মামলায় জড়ানো হয়েছে।অভিযোগকারীরা বলেন, তদন্তের নামে ভয়ভীতি প্রদর্শন, মিথ্যা তথ্য সংযোজন এবং ক্ষমতার অপব্যবহার করা হয়েছে। এতে করে প্রকৃত অপরাধীরা আড়ালে থেকে যাচ্ছে, আর নিরীহ মানুষ হয়রানির শিকার হচ্ছে।এ বিষয়ে অভিযুক্ত এসআই উত্তম কুমার রায়ের বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। সচেতন মহল নিরপেক্ষ তদন্ত ও অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।এ ঘটনায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের হস্তক্ষেপ ও স্বচ্ছ তদন্তের দাবি উঠেছে।

সর্বশেষ
পাঠক প্রিয়