রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অন্যান্য

বিএনপির বিরুদ্ধে ইসিতে ‘গুরুতর’ অভিযোগ এনসিপির

বিএনপির বিরুদ্ধে ইসিতে ‘গুরুতর’ অভিযোগ এনসিপির

দেশজুড়ে নির্বাচনী প্রচারণায় ১১ দলীয় জোটের প্রার্থীদের ওপর হামলার অভিযোগ এনে নির্বাচন কমিশনে (ইসি) ‘গুরুতর’ অভিযোগ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, আওয়ামী লীগের সহযোগিতায় বিএনপি এসব হামলা চালাচ্ছে।সোমবার (২ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে এসব অভিযোগ তুলে ধরে এনসিপি। বৈঠক শেষে বিকেলে সাংবাদিকদের বিষয়টি জানান এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আইমান রাহাত।তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় ইসি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগিতায় বিএনপি এনসিপিসহ ১১ দলীয় জোটের প্রার্থীদের ওপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।আইমান রাহাত আরও বলেন, সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তার অভিযোগ, হামলাকারীরা প্রকাশ্যে বলছে প্রশাসন তাদের পক্ষে রয়েছে। এতে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। অনেক জায়গায় ইউএনও ও ওসিরা কার্যত নিষ্ক্রিয় ভূমিকা পালন করছেন। কোথাও কর্মকর্তাদের বদলি হলেও বাস্তবে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এর ফলে দেশজুড়ে ভয়ভীতির পরিবেশ তৈরি হয়েছে।এনসিপি বিএনপির একজন শীর্ষ নেতার সাম্প্রতিক বক্তব্য নিয়েও উদ্বেগ প্রকাশ করে। একই সঙ্গে গত ৩১ জানুয়ারি কৃষিঋণ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফ সংক্রান্ত তারেক রহমানের বক্তব্যের প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা সহযোগী হিসেবে কাজ করছেন বলেও অভিযোগ করা হয়।বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
পাঠক প্রিয়