রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

আশুলিয়া ভূমি অফিসের পিয়ন দিন ইসলামের বিরুদ্ধে ১০০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ

আশুলিয়া ভূমি অফিসের পিয়ন দিন ইসলামের বিরুদ্ধে ১০০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ

আশুলিয়া ভূমি অফিসের পিয়ন দিন ইসলামের বিরুদ্ধে প্রায় ১০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যমতে, স্বল্প বেতনের এই কর্মচারীর নামে আশুলিয়া ও আশপাশের এলাকায় একাধিক বহুতল ভবন, ফ্ল্যাট ও অন্যান্য স্থাবর সম্পত্তি রয়েছে বলে দাবি করা হচ্ছে।অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরে ভূমি সংক্রান্ত সেবা দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে অবৈধ লেনদেনের মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। ওই অর্থ দিয়েই তিনি এসব সম্পদ গড়ে তুলেছেন বলে স্থানীয়দের দাবি।স্থানীয় বাসিন্দারা জানান, একজন পিয়নের পক্ষে এতো বিপুল সম্পদের মালিক হওয়া অস্বাভাবিক এবং বিষয়টি সুষ্ঠু তদন্তের দাবি রাখে। তারা দ্রুত দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন।এ বিষয়ে অভিযুক্ত দিন ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
পাঠক প্রিয়