রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

অবৈধ সম্পদ অর্জন: ওসি জিয়াউল ও তার স্ত্রীর নামে দুদকের মামলা

অবৈধ সম্পদ অর্জন: ওসি জিয়াউল ও তার স্ত্রীর নামে দুদকের মামলা

কুমিল্লার ট্রাফিক পুলিশ পরিদর্শক জিয়াউল চৌধুরী টিপু ও তার স্ত্রী ফারজানা হোসেন রিয়ার বিরুদ্ধে প্রায় ২৩ লাখ ৯২ হাজার ৮৬৩ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মঙ্গলবার (২৮ মে) বিষয়টি নিশ্চিত করেন দুদকের উপপরিচালক ফজলুল হক। তিনি জানান, দুদক কুমিল্লা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. ইমরান খান মামলাটি দায়ের করেন।মামলার আসামিরা হলেন— কুমিল্লা নগরীর পুরাতন চৌধুরী পাড়া এলাকার আব্দুল মান্নান চৌধুরীর ছেলে জিয়াউল চৌধুরী টিপু এবং তার স্ত্রী ফারজানা হোসেন রিয়া। জিয়াউল চৌধুরী টিপু এর আগে হাইওয়ে কুমিল্লা রিজিয়নের সার্জেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।মামলার এজাহারে উল্লেখ করা হয়, জিয়াউল চৌধুরী টিপু দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য প্রদান করেছেন। এছাড়া অর্থ পাওয়ার বিষয়ে ভুয়া হলফনামা তৈরি করে তা সঠিক হিসেব হিসেবে ব্যবহার করেন এবং মূল হলফনামাগুলো অসৎ উদ্দেশ্যে বিনষ্ট করেন, যা দুর্নীতি দমন কমিশন আইনে শাস্তিযোগ্য অপরাধ।দুদকের অনুসন্ধানে দেখা যায়, জিয়াউল চৌধুরী টিপু ও তার স্ত্রী যৌথভাবে ২৩ লাখ ৯২ হাজার ৮৬৩ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ভোগদখলে রেখেছেন। এ অভিযোগেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।এ বিষয়ে বক্তব্য জানার জন্য জিয়াউল চৌধুরী টিপুর মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।উল্লেখ্য, সম্প্রতি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ-এর বিরুদ্ধে দুদকের চলমান তদন্তের বিষয়টি দেশব্যাপী আলোচনার জন্ম দিয়েছে। এর প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে।

সর্বশেষ
পাঠক প্রিয়