রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
রাজনীতি

বিএনপিতে পদত্যাগের হিড়িক, দু’দিনে দল ছাড়লেন ১৫০ নেতাকর্মী

বিএনপিতে পদত্যাগের হিড়িক, দু’দিনে দল ছাড়লেন ১৫০ নেতাকর্মী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মুন্সিগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল চরম আকার ধারণ করেছে। দলীয় মনোনয়ন নিয়ে অসন্তোষ এবং অগণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতাকর্মীদের বহিষ্কারের প্রতিবাদে একযোগে পদত্যাগ করেছেন জেলা ও উপজেলা বিএনপির অন্তত ৬৭ জন পদধারী নেতা। গত দুই দিনে সাধারণ নেতাকর্মীসহ মোট পদত্যাগকারীর সংখ্যা প্রায় ১৫০ জনে দাঁড়িয়েছে।শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে মুক্তারপুর পুরাতন ফেরিঘাট এলাকায় সদর উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই গণ-পদত্যাগের ঘোষণা দেওয়া হয়। পদত্যাগপত্র পাঠ করেন জেলা বিএনপির সাবেক সদস্য আতোয়ার হোসেন বাবুল।সেচ্ছায় পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় হাসান ছোট বিজয়, মুন্সিগঞ্জ শহর ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. আশ্রাফুজ্জামান অভি, জেলা বিএনপির সদস্য ও সাবেক চেয়ারম্যান আবু বকর মাদবর, জেলা বিএনপির সদস্য মাহবুবুর রহমান খাঁন, মিরকাদিম পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বকুল, মিরকাদিম পৌর মহিলা দলের সদস্য সচিব, জিয়াসমিন আক্তার ময়না, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম শেখ, মুন্সিগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব আলমগীর সামি, আধারা ইউনিয়নের মো. দেলোয়ার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।পদত্যাগকারী নেতাকর্মীদের অভিযোগ, দীর্ঘদিন দলের জন্য ত্যাগ স্বীকার করলেও বর্তমানে তৃণমূলের মতামত উপেক্ষা করা হচ্ছে। কোনো প্রকার কারণ দর্শানো নোটিশ ছাড়াই ত্যাগী নেতাদের বহিষ্কার করা হচ্ছে, যা অগণতান্ত্রিক।সংবাদ সম্মেলনে আতোয়ার হোসেন বাবুল বলেন, পদত্যাগের এই ঢেউ এখানেই থামবে না। আগামী দিনে আরও অনেক নেতাকর্মী দল ছাড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সর্বশেষ
পাঠক প্রিয়