রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

রাজশাহীতে নিখোঁজ শিশু হিমান রহমান উদ্দিন, উদ্বিগ্ন পরিবার

রাজশাহীতে নিখোঁজ শিশু হিমান রহমান উদ্দিন, উদ্বিগ্ন পরিবার

রাজশাহীতে হিমান রহমান উদ্দিন (বয়স আনুমানিক ৩ বছর) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (২৯ জানুয়ারি) দুপুরে নগরীর একটি আবাসিক এলাকা থেকে সে নিখোঁজ হয় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো খেলতে বের হয়েছিল হিমান। কিছুক্ষণ পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে বিষয়টি স্থানীয় থানা পুলিশকে জানানো হয়।নিখোঁজ শিশুটির গায়ে সাদা রঙের হুডি ছিল। তার গায়ের রং ফর্সা এবং চুল কালো। এ ঘটনায় পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা জানান, নিখোঁজ শিশুকে উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে এবং আশপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।শিশুটির সন্ধান পেলে নিকটস্থ থানা বা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন স্বজনরা।

সর্বশেষ
পাঠক প্রিয়