
২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান বলে মন্তব্য করেছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।মকবুল হোসেন বলেন, তিনি আশা করেন তারেক রহমানের নেতৃত্বে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং শহিদদের আত্মত্যাগের বিনিময়ে একটি উন্নত ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে উঠবে। তার ভাষায়, “তারেক রহমান প্রধানমন্ত্রী হলে জুলাই আন্দোলনের শহিদদের স্বপ্ন বাস্তবায়ন হবে।”তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ যেন বৃথা না যায়—এটাই এখন দেশের মানুষের প্রত্যাশা। একটি জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য নেতৃত্বের পরিবর্তন প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।এদিকে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মনে করছেন, শহীদ আবু সাঈদের বাবার এই বক্তব্য উত্তরাঞ্চলে বিএনপির রাজনৈতিক অবস্থান ও জনসমর্থন আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।