
আজ (২৯ জানুয়ারি ২০২৬) থেকে দীর্ঘ ১৪ বছর পর আবারো ঢাকা ও করাচির মধ্যে সরাসরি নন-স্টপ ফ্লাইট চালু হচ্ছে। এই রুটটি জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করবে, যা যাত্রীদের জন্য অনেক সুবিধা তৈরি করবে।ফ্লাইটটি আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যা ৮টায় (বাংলাদেশ সময়) করাচির উদ্দেশ্যে ঊড্ডয়ন করবে এবং রাত ১১টায় করাচিতে পৌঁছাবে। সবার দেশউদ্বোধনী ফ্লাইটের ১৬২টি আসনের সব টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে, যা এই রুটে যাত্রীদের প্রবল আগ্রহের প্রমাণ।
✈️ ফ্লাইটের গুরুত্ব:দীর্ঘ সময় পর এই সরাসরি রুট চালু হওয়ায় সময় ও খরচ দুইই কমবে কারণ আর মধ্যপ্রাচ্যের কোনো স্টপওভার লাগবে না।প্রাথমিকভাবে সপ্তাহে কয়েকদিন এই রুটে বিমানচালনা করা হবে এবং পরবর্তীতে চাহিদা ও পরিস্থিতি অনুযায়ী সমন্বয় করা হবে।