
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পোস্টাল ব্যালট ব্যবহারে কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ডাকযোগে পাঠানো পোস্টাল ব্যালটের খামের ওপর কোনো ধরনের রাজনৈতিক লেখা বা প্রচারণা চালানো আইনত দণ্ডনীয় অপরাধ বলে জানিয়েছে সংস্থাটি। এ ধরনের অপরাধে জড়ালে সংশ্লিষ্ট ভোটারের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লকসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করেছে ইসি।রোববার (১১ জানুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান।ইসির এক বার্তায় বলা হয়েছে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করা সকল ভোটারকে জানানো যাচ্ছে যে, ব্যালট পেপার অবশ্যই ভোটার নিজে সংগ্রহ করবেন এবং ব্যালটের গোপনীয়তা রক্ষায় অন্য কারও সহায়তা নেওয়া থেকে বিরত থাকতে হবে। ব্যালট খামের ওপর কোনো কিছু লিখে রাজনৈতিক প্রচারণা চালানো দণ্ডনীয় অপরাধ।ইসি সূত্র জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিশ্বের ১২১টি দেশে অবস্থানরত ৭ লাখ ৬৭ হাজার ২৮ জন প্রবাসী ভোটারের কাছে ইতোমধ্যে পোস্টাল ব্যালট পাঠানোর কাজ সম্পন্ন হয়েছে। গত ২০ ডিসেম্বর থেকে পর্যায়ক্রমে ব্যালট পাঠানো শুরু হয়ে ৮ জানুয়ারি রাতে এই কার্যক্রম শেষ হয়।ইতোমধ্যে বহু প্রবাসী ভোটারের কাছে ব্যালট পৌঁছে গেছে বলে জানিয়েছেন ইসির কর্মকর্তারা। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়ার পর প্রবাসী ভোটাররা ভোট প্রদান করে দ্রুত ব্যালট পেপার সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের ঠিকানায় পাঠাবেন।অন্যদিকে, দেশের অভ্যন্তরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন ভোটার নিবন্ধন করেছেন। প্রতীক বরাদ্দের পর তাদের কাছেও ব্যালট পাঠানো শুরু হবে। ইসির হিসাব অনুযায়ী, দেশের ভেতরে ব্যালট পাঠানো ও ফেরত আসার পুরো প্রক্রিয়ায় প্রায় সাত দিন সময় লাগতে পারে।ইসির তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন সম্পন্ন