
পুলিশের প্রাণকেন্দ্র বাংলাদেশ পুলিশ সদর দপ্তর, যা ফুলবাড়িয়ায় অবস্থিত। এই সদর দপ্তর নিয়ে অনুসন্ধান করলে দেখা যায়, গত ৮–১০ বছর ধরে সেখানে কিছু অতিরিক্ত ডিআইজি ও আইজি একই পদে কর্মরত রয়েছেন। দীর্ঘ সময় একই স্থানে দায়িত্ব পালন করার কোনো সুস্পষ্ট যৌক্তিক ভিত্তি নেই।একইভাবে সিআইডিতেও বহু কর্মকর্তা—এএসআই, এসআই ও ইন্সপেক্টরসহ বিভিন্ন পদমর্যাদার সদস্য—৮–১০ বছর ধরে একই স্থানে কর্মরত আছেন। অনেকেই বদলি হতে চান না।শুধু সিআইডি নয়, এপিবিএন, র্যাব ও এসবি—এসব শাখাতেও একই চিত্র দেখা যায়। একই বিভাগে দীর্ঘদিন অবস্থান করার ফলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে। তাই সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত রোটেশন ও অন্য বিভাগে বদলির ব্যবস্থা করা উচিত।পুলিশ বাহিনীর একটি অংশের মধ্যে এ বিষয়টি নিয়ে অসন্তোষ ও ক্ষোভ রয়েছে। অভিযোগ রয়েছে, কিছু উচ্চপদস্থ কর্মকর্তা—যেমন এআইজি,এডিশনাল ডিআইজি এবং এডিশনাল আইজি সংশ্লিষ্ট শাখার প্রভাবশালী ব্যক্তিরা—দীর্ঘদিন একই স্থানে অবস্থান করে বিপুল অর্থ-সম্পদের মালিক হয়েছেন।বিষয়টি নিরপেক্ষ ও যথাযথভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে বাহিনীর ভেতরে শৃঙ্খলা, স্বচ্ছতা ও আস্থার পরিবেশ আরও সুদৃঢ় হবে।