রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

১৩৬ কোটি টাকা পাচারের অভিযোগে সালমান এফ রহমান ৪ দিনের রিমান্ডে

১৩৬ কোটি টাকা পাচারের অভিযোগে সালমান এফ রহমান ৪ দিনের রিমান্ডে

ঋণের নামে জনতা ব্যাংক থেকে ১৩৬ কোটি টাকার বেশি অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।সোমবার (২৬ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে এ আদেশ দেন। এদিন কারাগার থেকে সালমান এফ রহমানকে আদালতে হাজির করা হয়। পরে দুর্নীতি দমন কমিশন (দুদক) তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংক পিএলসি, লোকাল অফিস, ঢাকার মাধ্যমে ‘স্কাইনেট অ্যাপারেলস লিমিটেড’ নামে একটি ভুয়া প্রতিষ্ঠানের অনুকূলে ঋণ সুবিধা মঞ্জুর ও প্রদান করেন। প্রতিষ্ঠানটির পরিচালকদের ব্যবসা পরিচালনার কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।এছাড়া এক্সপার্ট ডেভেলপমেন্ট ফান্ড (ইডিএফ) সুবিধাসহ ঋণের অর্থ বেক্সিমকো গ্রুপের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে বিবি এলসির মাধ্যমে নিজেদের মধ্যে আমদানি-রপ্তানি দেখিয়ে একোমোডেশন বিল তৈরি করা হয়। আংশিক ফিনিশড পণ্য রপ্তানি দেখালেও বিদেশ থেকে ১ কোটি ৪৭ লাখ ২৯ হাজার ৩৪০ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৬২০ টাকা) রপ্তানি মূল্য দেশে প্রত্যাবাসন করা হয়নি।অভিযোগে আরও বলা হয়, আত্মসাৎ করা অর্থ নিজেদের মধ্যে হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরের মাধ্যমে মানি লন্ডারিংয়ের ‘লেয়ারিং’ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।এ ঘটনায় গত ৩ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. মাহবুব মোর্শেদ বাদী হয়ে সালমান এফ রহমানসহ মোট ২২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

আরও গুরত্বপূর্ণ খবর পড়ুন

সর্বশেষ
পাঠক প্রিয়