রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
আন্তর্জাতিক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে গুলিবিদ্ধ বাংলাদেশি শিশু আইসিইউতে

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে গুলিবিদ্ধ বাংলাদেশি শিশু আইসিইউতে

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন তৃতীয় শ্রেণির স্কুলছাত্রী আফনান আরা (১২)। রোববার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। একই ঘটনায় আরও একজন আহত হয়েছেন।ঘটনার পর আফনানকে বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আইসিইউতে ভর্তি করা হয়, বর্তমানে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন জানিয়েছেন, শিশুটির অবস্থা আশঙ্কাজনক।চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, গুলিবিদ্ধ অবস্থায় শিশুটি হাসপাতালে আনা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।প্রসঙ্গত, সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র সংঘর্ষ চলার কারণে সীমান্তবর্তী এলাকায় অব্যাহত গোলাগুলির প্রভাব পড়ছে। এ কারণে টেকনাফের হোয়াইক্যং সীমান্তে সাধারণ জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।ঘটনার খবর ছড়িয়ে পড়লে তেচ্ছিব্রিজ এলাকার স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করেন। তবে পরে আফনানের জীবিত থাকার খবর পাওয়ার পর স্থানীয়রা শান্ত হন।

সর্বশেষ
পাঠক প্রিয়