রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
আন্তর্জাতিক

মন্ত্রণালয়ের নির্দেশ: ৫ মার্চের মধ্যে হজ ভিসা কার্যক্রম শেষ করতে হবে

মন্ত্রণালয়ের নির্দেশ: ৫ মার্চের মধ্যে হজ ভিসা কার্যক্রম শেষ করতে হবে

ধর্মবিষয়ক মন্ত্রণালয় ৩০টি বড় হজ এজেন্সিকে চিঠি দিয়েছে, যাতে সব হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা, টিকা গ্রহণ ও গ্রুপিং কার্যক্রম আগামী ৫ মার্চের মধ্যে সম্পন্ন করা হয়। চিঠি পাওয়া এজেন্সিগুলোর আওতায় ৭,৩৫৫ জন হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা এখনও বাকি, যার মধ্যে সর্বোচ্চ ১,৩০৬ জনের পরীক্ষা বাকি রয়েছে বাংলাদেশ ওভারসিজ সার্ভিসেসে, আর সর্বনিম্ন ১০ জনের পরীক্ষা বাকি রয়েছে এহসান এয়ার ট্রাভেলসে।চিঠিতে বলা হয়েছে, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সময়সূচি অনুযায়ী ২০ মার্চের মধ্যে হজ ভিসা কার্যক্রম শেষ হবে। এর আগে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে ফিটনেস সনদ সংগ্রহ এবং নির্ধারিত টিকা গ্রহণ বাধ্যতামূলক। ভিসা প্রক্রিয়ার জন্য গ্রুপিং ও অন্যান্য আনুষ্ঠানিকতা সাধারণত ৫–১০ দিন সময় নেবে, তবে কারিগরি জটিলতা থাকলে সময়সীমা বাড়তে পারে।এছাড়া, ঈদুল ফিতরের ছুটির কারণে ২০ মার্চের কাছাকাছি সময়ে উভয় দেশে অফিস বন্ধ থাকবে, তাই সময়সঙ্কট এড়াতে আগেই সব প্রস্তুতি শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগ: ই-পেপার
সর্বশেষ
পাঠক প্রিয়