সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

জুনে বিজিবির জব্দ অভিযান: উদ্ধার ৩০৮ কোটি টাকার চোরাচালান পণ্য

জুনে বিজিবির জব্দ অভিযান: উদ্ধার ৩০৮ কোটি টাকার চোরাচালান পণ্য

গত জুন মাসে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে মোট ৩০৭ কোটি ৬৫ লাখ ১১ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।মঙ্গলবার (৭ জুলাই) বিজিবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে স্বর্ণ, শাড়ি, তৈরি পোশাক, কসমেটিকস, আতশবাজি, কাঠ, চা পাতা, সুপারি, কয়লা, বিড়ি-সিগারেট, মোবাইল ফোন ও যন্ত্রাংশ, ইলেকট্রিক সামগ্রী, চশমা, জিরা, রসুন, চিনি, সার, চিংড়ি মাছের পোনা, জ্বালানি তেল, কীটনাশক, বিভিন্ন ধরনের ওষুধ, বীজ এবং যানবাহন ও যানবাহনের যন্ত্রাংশ।এছাড়া উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ৮টি দেশি-বিদেশি পিস্তল, একটি রাইফেল, ১৬টি ম্যাগাজিন, ৬৩০ রাউন্ড গোলাবারুদ, দুটি মাইন, ছয়টি গ্রেনেড এবং অন্যান্য অস্ত্র।গত মাসে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও জব্দ করেছে বিজিবি। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ৩৭ লাখ ৭৯ হাজার ৩৫২টি ইয়াবা ট্যাবলেট, ১৮ কেজি ১৫০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ৬০৭ গ্রাম হেরোইন, ১ হাজার ৪২২ বোতল ফেনসিডিল, ৬ হাজার ৮৩৮ বোতল বিদেশি মদ, ৩৯৫ লিটার বাংলা মদ, ৩ হাজার ২৬৮ ক্যান বিয়ার, ১ হাজার ৭১০ কেজির বেশি গাঁজা এবং বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট, ইনজেকশন ও সিরাপ।বিজিবি জানায়, মাদক ও চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জুন মাসে ২১২ জন চোরাচালানিকে আটক করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৪৭ জন বাংলাদেশি, একজন ভারতীয় এবং ২৮৪ জন মিয়ানমারের নাগরিককে আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়