বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

গ্রাম পুলিশে চাকরির প্রলোভনে ঘু”ষ নেওয়ার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে, টাকা ফেরত চেয়ে ডিসির কাছে আবেদন

গ্রাম পুলিশে চাকরির প্রলোভনে ঘু”ষ নেওয়ার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে, টাকা ফেরত চেয়ে ডিসির কাছে আবেদন

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহিন খসরুর বিরুদ্ধে গ্রাম পুলিশে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে এক নারীর কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। তবে অভিযোগটি সম্পূর্ণ অস্বীকার করে ইউএনও একে পরিকল্পিত ষড়যন্ত্র বলে দাবি করেছেন।সোমবার (২৯ জুন) ঘুষ হিসেবে দেওয়া টাকা ফেরতের দাবি জানিয়ে পঞ্চগড় জেলা প্রশাসকের (ডিসি) কাছে লিখিত অভিযোগ করেন রেহেনা বেগম উর্মি নামে এক নারী।লিখিত অভিযোগে রেহেনা বেগম উল্লেখ করেন, পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি না থাকায় ২০২৫ সালে তিনি আর্থিক সহায়তার আশায় তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান। সেখানে কথোপকথনের একপর্যায়ে ইউএনও আফরোজ শাহিন খসরু তার ছেলেকে গ্রাম পুলিশে চাকরি দেওয়ার প্রস্তাব দেন বলে অভিযোগ করা হয়।অভিযোগ অনুযায়ী, চাকরি দেওয়ার বিনিময়ে ইউএনও ৩ লাখ টাকা দাবি করেন। পরে ২০২৫ সালের ডিসেম্বর মাসে তিনি ইউএনওর কার্যালয়ে গিয়ে ১ লাখ ৮০ হাজার টাকা প্রদান করেন। বাকি অর্থ চাকরিতে যোগদানের পর দেওয়ার কথা ছিল।রেহেনা বেগমের দাবি, দীর্ঘ সময় পার হলেও তার ছেলের চাকরি হয়নি। এদিকে সোমবার সকালে ইউএনও আফরোজ শাহিন খসরুর বদলির খবর জানতে পেরে তিনি দুপুরে তার কাছে গিয়ে টাকা ফেরত চান। তবে ইউএনও তার অভিযোগ অস্বীকার করেন এবং তাকে চিনেন না বলে দাবি করেন।ঘটনার পর প্রতিকার ও টাকা ফেরতের দাবিতে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন রেহেনা বেগম।অন্যদিকে অভিযুক্ত ইউএনও আফরোজ শাহিন খসরু অভিযোগের বিষয়ে বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, তাকে সামাজিক ও প্রশাসনিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটি মহল পরিকল্পিতভাবে এ অভিযোগ উত্থাপন করেছে।এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি। অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

সর্বশেষ
পাঠক প্রিয়