রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

টাঙ্গাইলে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, মাদক-অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ

টাঙ্গাইলে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, মাদক-অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ

টাঙ্গাইল জেলা পুলিশের মে-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয়।পুলিশ সুপারের কার্যালয়, টাঙ্গাইলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, বিট পুলিশিং কার্যক্রম, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলার অগ্রগতি, গোয়েন্দা কার্যক্রম, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার এবং সাইবার ক্রাইম মনিটরিং সেলের মাধ্যমে তথ্যপ্রযুক্তির ব্যবহারসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।পুলিশ সুপার তার বক্তব্যে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে সকল কর্মকর্তাকে দেশপ্রেম, পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন এবং বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার ওপর গুরুত্বারোপ করেন।এছাড়া মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি, অনলাইন জুয়া, কিশোর গ্যাং, জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করার নির্দেশ দেন তিনি। একইসঙ্গে গ্রেফতারি পরোয়ানা দ্রুত তামিল করার বিষয়ে থানার অফিসার ইনচার্জদের বিশেষ নির্দেশনা প্রদান করা হয়।সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আদিবুল ইসলাম, পিপিএম-সেবাসহ জেলার সকল সার্কেল কর্মকর্তা এবং পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
পাঠক প্রিয়