রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অপরাধ

মে মাসে গণপিটুনিতে নিহত ৩১, ধ’র্ষণের শিকার ৮৩ নারী ও শিশু: এইচআরএসএস

মে মাসে গণপিটুনিতে নিহত ৩১, ধ’র্ষণের শিকার ৮৩ নারী ও শিশু: এইচআরএসএস

দেশে গত মে মাসে গণপিটুনি ও বিভিন্ন সহিংস ঘটনায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। একই সময়ে ধর্ষণের শিকার হয়েছেন ৮৩ জন নারী ও শিশু, যাঁদের প্রায় ৭০ শতাংশের বয়স ১৮ বছরের নিচে।শুক্রবার (৫ জুন) মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) প্রকাশিত মে মাসের মানবাধিকার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও সংগঠনের নিজস্ব সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসে দেশে ৬৬টি গণপিটুনি ও সহিংসতার ঘটনায় ৩১ জন নিহত এবং ৬৮ জন আহত হয়েছেন। এর মধ্যে ফরিদপুরে গুজব ছড়িয়ে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা এবং গাজীপুরে চুরির অভিযোগে তিনজনকে গণপিটুনিতে হত্যার ঘটনা উল্লেখ করা হয়েছে। এছাড়া চুয়াডাঙ্গায় এক যুবককে নির্যাতনের পর গরম পানি ঢেলে হত্যার অভিযোগও তুলে ধরা হয়েছে।এইচআরএসএসের তথ্য অনুযায়ী, মে মাসে ৬৪টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ৫ জন নিহত ও ২৮৯ জন আহত হয়েছেন।প্রতিবেদনে আরও বলা হয়, সুন্দরবনে বন বিভাগের সদস্যদের গুলিতে এক জেলে এবং জামালপুরে মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ দিয়ে এক যুবকের মৃত্যুকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করেছে সংগঠনটি।এছাড়া গত মাসে দেশের বিভিন্ন স্থান থেকে ২৮টি অজ্ঞাত মরদেহ উদ্ধার হওয়ার তথ্যও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মানবাধিকার পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে

সর্বশেষ
পাঠক প্রিয়