রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

এসপি-ওসি নিয়োগে অনিয়ম ও বাণিজ্যের অভিযোগ

এসপি-ওসি নিয়োগে অনিয়ম ও বাণিজ্যের অভিযোগ

দেশের গুরুত্বপূর্ণ থানার ওসি ও জেলার এসপি নিয়োগে গুরুতর অনিয়ম, স্বজনপ্রীতি ও অবৈধ বাণিজ্যের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মাঠ পুলিশের এসব গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা বাছাইয়ে মানা হচ্ছে না দীর্ঘদিনের প্রচলিত বিধি-বিধান ও প্রথা। বরং তদবির ও রাজনৈতিক প্রভাবকেই প্রধান যোগ্যতা হিসেবে বিবেচনা করা হচ্ছে।নতুন সরকার গঠনের পর থেকেই ওসি ও এসপি পদায়ন নিয়ে তৎপরতা বেড়েছে। রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ থানাগুলোতে পছন্দের ব্যক্তিকে বসাতে মন্ত্রী-এমপি ও রাজনৈতিক নেতাদের তদবিরের অভিযোগ উঠেছে। একইসঙ্গে মোটা অঙ্কের অর্থ লেনদেনের মাধ্যমেও পদায়নের চেষ্টা চলছে বলে অভিযোগ রয়েছে।থানার ওসি নিয়োগে আর্থিক লেনদেন ও তদবিরের অভিযোগে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক দুই দফায় সতর্কবার্তা জারি করেছেন।এদিকে, গত মঙ্গলবার এসপি নিয়োগ নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, ছাত্রদল নেতা, হত্যা ও গুম মামলার আসামি এবং নিষিদ্ধ রাজনৈতিক দলের সাবেক নেতাদের গুরুত্বপূর্ণ জেলায় পদায়ন করা হয়েছে। অভিযোগ ওঠার পর ফেনী ও ঝালকাঠির নতুন এসপিদের যোগদান স্থগিত করেছে পুলিশ সদর দপ্তর।সাবেক আইজিপি ও অপরাধ বিশ্লেষকরা বলছেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসপি ও ওসির মতো গুরুত্বপূর্ণ পদে সৎ, দক্ষ ও পেশাদার কর্মকর্তাদের নিয়োগ নিশ্চিত করা জরুরি।

সর্বশেষ
পাঠক প্রিয়