রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

ভুয়া ডিবি পরিচয়ে অপহরণ, মুক্তিপণ আদায়,মতিঝিলে সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার

ভুয়া ডিবি পরিচয়ে অপহরণ, মুক্তিপণ আদায়,মতিঝিলে সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার

রাজধানীর মতিঝিলে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে এক কম্পিউটার ইঞ্জিনিয়ারকে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ আদায়ের ঘটনায় সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন— মো. আনোয়ার সরকার (৩০) ও মো. জহিরুল ইসলাম জহির ওরফে বাবু (২৩)। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে মোবাইল ফোন এবং ভুক্তভোগীর স্বাক্ষর করা তিনটি ফাঁকা নন-জুডিসিয়াল স্ট্যাম্প।পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী রাসেল আহমেদ মতিঝিল মেট্রো স্টেশন সংলগ্ন এ.কে. খান বিল্ডিংয়ে একটি আইটি প্রতিষ্ঠান পরিচালনা করেন। গত ১০ মার্চ বিকেলে ৫-৬ জন ব্যক্তি ডিবি পুলিশের পরিচয়ে তার অফিসে প্রবেশ করে মোটা অঙ্কের চাঁদা দাবি করে।চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রাসেলকে জোরপূর্বক সিএনজিতে তুলে নন্দীপাড়ার একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে আটকে রেখে তার পরিবারের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এসময় তাকে শারীরিক নির্যাতনের পাশাপাশি মোবাইল ফোন, ল্যাপটপ ও ক্রেডিট কার্ড ছিনিয়ে নেওয়া হয়।নির্যাতনের মুখে ভুক্তভোগীর পরিবার দফায় দফায় ১ লাখ ৫৩ হাজার টাকা দেয়। পরে প্রাণনাশের হুমকি দিয়ে তিনটি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার পর রাত সাড়ে ৯টার দিকে তাকে গোড়ান টেম্পুস্ট্যান্ড এলাকায় ফেলে যায় অপহরণকারীরা।ঘটনার পর আতঙ্কে চুপ থাকলেও সম্প্রতি অপহরণকারীরা হোয়াটসঅ্যাপে কল করে আরও ৫ লাখ টাকা দাবি করে এবং স্ট্যাম্প ব্যবহার করে মামলা দেওয়ার হুমকি দেয়। পরে ৪ মে মতিঝিল থানায় অভিযোগ করেন ভুক্তভোগী।অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে সবুজবাগ ও দক্ষিণ বনশ্রী এলাকা থেকে দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয় ভুক্তভোগীর স্বাক্ষর করা স্ট্যাম্পগুলোও।পুলিশ জানিয়েছে, চক্রের অন্য সদস্যদের গ্রেফতার ও অবশিষ্ট অর্থ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়