
দেশে অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও কালোবাজারির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কেউ অবৈধভাবে জ্বালানি তেল মজুত, পাচার বা কৃত্রিম সংকট তৈরি করলে তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, জ্বালানি খাতে অনিয়ম ও বাজারে অস্থিরতা ঠেকাতে এই কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী তেল মজুত করে বাজারে সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে বিক্রি করে আসছিল, যার ফলে সাধারণ ভোক্তারা ভোগান্তিতে পড়েন।নতুন বিধান অনুযায়ী, অপরাধের মাত্রা বিবেচনা করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত বিচার কার্যক্রম পরিচালনা করা হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে আরও সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।সরকার মনে করছে, এ ধরনের কঠোর শাস্তির বিধান চালু হলে জ্বালানি তেল মজুত ও কালোবাজারি অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে এবং বাজারে স্থিতিশীলতা ফিরে