
১৪ দিনের রিমান্ড শেষে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে ভারতের কলকাতার বিধাননগর আদালতে তোলা হয়েছে।আদালতে নেওয়ার আগে তাদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয় বলে জানা গেছে।এসময় আদালতে ওঠার আগে ফয়সাল করিম মাসুদ নিজেকে নির্দোষ দাবি করে বলেন, “আমি এ কাজ করিনি এবং এ ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নই। আমাকে ফাঁসানো হচ্ছে।”এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ও তদন্ত সংশ্লিষ্টদের পক্ষ থেকে মামলার পরবর্তী অগ্রগতি নিয়ে নজর রাখা হচ্ছে।