
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) দিঘিনালা ব্যাটালিয়নের পরিচালক আমিন উদ্দিনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হচ্ছে, দায়িত্বে থাকাকালীন সময়ে তিনি জ্ঞাত আয়ের উৎসের বাইরে বিপুল পরিমাণ সম্পদ গড়ে তুলেছেন।অভিযোগ সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আমিন উদ্দিনের সম্পদের পরিমাণ ও জীবনযাত্রার মান তার ঘোষিত আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তার নামে ও স্বজনদের নামে স্থাবর-অস্থাবর সম্পদ থাকার তথ্য সামনে এসেছে বলে দাবি করা হয়েছে।এ বিষয়ে সংশ্লিষ্ট মহল দুর্নীতি দমন কমিশন (দুদক)সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।তবে এ অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত আমিন উদ্দিন বা সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।