রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে ৭ দিনের নিরাপত্তা ব্যবস্থা

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে ৭ দিনের নিরাপত্তা ব্যবস্থা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সারাদেশে টানা সাত দিনের জন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ভোটকে সামনে রেখে ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।এ বিষয়ে বুধবার (৭ জানুয়ারি) একটি পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরিপত্রে উল্লেখ করা হয়, ভোটগ্রহণের চার দিন আগে, ভোটের দিন এবং ভোটের পরবর্তী দুই দিন—মোট সাত দিন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী দায়িত্ব পালন করবে।নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা প্রায় পৌনে ১৩ কোটি। দেশের ৩০০ সংসদীয় আসনে প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে প্রায় ২ লাখ ৬০ হাজার ভোটকক্ষ স্থাপন করা হবে।প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ থেকে ১৮ জন করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন রাখা হবে। সব মিলিয়ে এবারের নির্বাচনে ভোটের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সাত লাখেরও বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন।

সর্বশেষ
পাঠক প্রিয়