
সংক্ষিপ্ত সংবাদ:বাজেট ঘাটতি পূরণে সরকারের অভ্যন্তরীণ ঋণ গ্রহণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) সরকারের নিট অভ্যন্তরীণ ঋণ দাঁড়িয়েছে ১ লাখ ৫ হাজার ৩৭৪ কোটি টাকা, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৩ হাজার ৫৩২ কোটি টাকা বেশি।প্রতিবেদন অনুযায়ী, মোট অভ্যন্তরীণ ঋণের ৮৪ শতাংশের বেশি এসেছে ব্যাংক খাত থেকে। এ সময়ে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের নিট ঋণ বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪ হাজার ৬০৬ কোটি টাকা, যা এক বছর আগে ছিল ৫০ হাজার ৭৮৭ কোটি টাকা।অন্যদিকে ব্যাংকবহির্ভূত উৎস থেকে ঋণ সংগ্রহ প্রায় স্থবির হয়ে পড়েছে। জুলাই-এপ্রিল সময়ে এ খাত থেকে সরকারের নিট ঋণ হয়েছে মাত্র ৭৬৮ কোটি টাকা, যেখানে আগের অর্থবছরের একই সময়ে ছিল ৩১ হাজার ৫৫ কোটি টাকা।অর্থনীতিবিদদের মতে, ঋণ বৃদ্ধি স্বল্পমেয়াদে প্রয়োজনীয় হলেও দীর্ঘমেয়াদে এটি সরকারের সুদ পরিশোধের চাপ বাড়াতে পারে। তাই রাজস্ব আদায় বৃদ্ধি, কর-জিডিপি অনুপাত উন্নয়ন এবং অপ্রয়োজনীয় ব্যয় কমানোর ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।