
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় সংসদের সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।রোববার (১২ জুলাই) ভোররাতে রাজধানীর শ্যামলীতে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন জমির উদ্দিন সরকার। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দুই দফায় জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া দুইবার বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেছেন তিনি।তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দেশের রাজনৈতিক ও সাংবিধানিক অঙ্গনে তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে।