রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

যানজট ও ফুটপাত মুক্ত সিদ্ধেশ্বরী: রমনা মডেল থানা পুলিশের প্রশংসায় এলাকাবাসী

যানজট ও ফুটপাত মুক্ত সিদ্ধেশ্বরী: রমনা মডেল থানা পুলিশের প্রশংসায় এলাকাবাসী

এক সময়ের যানজট আর হকারদের দখলে থাকা সিদ্ধেশ্বরী ও মিন্টু রোড এলাকায় এখন স্বস্তির সুবাতাস বইছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অত্যন্ত গুরুত্বপূর্ণ রমনা মডেল থানার বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাহাৎ খান, উপ-কমিশনার (ডিসি) মহোদয় এবং পুলিশ ফাঁড়ির দায়িত্বরত সাব-ইন্সপেক্টর (এসআই) মহিদুল ইসলামের কঠোর ও দূরদর্শী নেতৃত্বে বদলে গেছে পুরো এলাকার চিত্র। ফুটপাত দখলমুক্ত করা এবং যানজট নিরসনে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির কারণে স্বস্তিতে চলাচল করতে পারছেন স্থানীয় স্থায়ী বাসিন্দারা।​বদলে গেছে সিদ্ধেশ্বরীর চিত্র​বিগত সরকারের আমলেও মিন্টু রোড এবং সিদ্ধেশ্বরী এলাকাটি ছিল তীব্র যানজট ও হকারদের উপদ্রবে নাকাল। কিন্তু বর্তমান পুলিশ প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়মিত অভিযানের ফলে এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। বিশেষ করে সিদ্ধেশ্বরী এলাকায় কোনো অবৈধ ভ্যান বা ফুটপাত দখলজনিত সমস্যা নেই বললেই চলে। সাধারণ মানুষের চলাচলে এখন আর কোনো বিঘ্ন ঘটছে না।​এলাকাবাসীর পক্ষ থেকে ‘ক্রাইম অব টোয়েন্টিফোর মিডিয়া’কে জানানো হয়, ওসি মুহাম্মদ রাহাৎ খান এবং ফাঁড়ির এসআই মহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশি তৎপরতা ব্যাপক জোরদার করা হয়েছে। মিন্টু রোড ও সিদ্ধেশ্বরী এলাকার সুশীল সমাজের স্থায়ী বাসিন্দারা এই ইতিবাচক পরিবর্তনের জন্য ডিসি মহোদয়, রমনা থানার ওসি মুহাম্মদ রাহাৎ খান এবং এসআই মহিদুল ইসলামকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।​এলাকাবাসীর বক্তব্য:”এই এলাকাটি অনেকটাই ভিআইপি জোনের মতো, যেখানে বহু স্বনামধন্য ও গুণী ব্যক্তিবর্গ বসবাস করেন। পুলিশের প্রশংসনীয় ও সাহসী ভূমিকার কারণে এখন এলাকায় ছিনতাই, মাদক কিংবা কোনো ধরনের অপকর্ম নেই বললেই চলে। আমরা এখন অত্যন্ত নিরাপদে ও স্বস্তিতে বসবাস করছি।”​’গুলশানের মতো’ আধুনিক রূপ দেওয়ার আহ্বান​স্থানীয় বাসিন্দারা জানান, সার্বিক দিক থেকে এলাকাটি এখন অত্যন্ত দৃষ্টিনন্দন ও নিরাপদ। তবে সিদ্ধেশ্বরীর খন্দকার গলিতে এখনো মাঝে মাঝে ২-৪টি ভ্যান দাঁড়িয়ে থাকতে দেখা যায়। প্রশাসন যদি এই সামান্য সমস্যাটুকুও দ্রুত সমাধান করে দেয়, তবে সিদ্ধেশ্বরী এলাকাটি একদম আধুনিক ও নিখুঁত রূপ নেবে এবং অভিজাত এলাকা গুলশানের মতোই দৃষ্টিনন্দন হয়ে উঠবে।​রমনা থানা পুলিশের এমন জনবান্ধব, তৎপর ও কার্যকর ভূমিকা বজায় থাকলে ঢাকা শহরের অন্যান্য এলাকাও দ্রুত যানজট ও অপরাধমুক্ত হবে বলে আশা প্রকাশ করছেন সচেতন নাগরিক মহল।

সর্বশেষ
পাঠক প্রিয়