রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

চট্টগ্রামে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ দফা উদ্যোগ

চট্টগ্রামে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ দফা উদ্যোগ

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম অঞ্চলে সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন জরুরি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্যোগকবলিত এলাকার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন। একই সঙ্গে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সংসদ সদস্য এবং বিএনপির নেতা-কর্মীদের সক্রিয়ভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।মুখপাত্রের দেওয়া তথ্য অনুযায়ী, দুর্যোগ মোকাবিলায় সরকারের গৃহীত প্রধান উদ্যোগগুলোর মধ্যে রয়েছে—চট্টগ্রাম বিভাগের ক্ষতিগ্রস্ত এলাকায় ১ হাজার ৫৭টি আশ্রয়কেন্দ্র চালু করা, যেখানে প্রায় ১২ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। এছাড়া জেনারেল রিলিফ (জিআর) কর্মসূচির আওতায় চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার জন্য ২ কোটি ১৫ লাখ টাকা এবং ৩ হাজার ৪৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।সরকারের পক্ষ থেকে দুর্গত এলাকায় নিরাপদ খাবার পানি, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন ব্যবস্থা, শিশুখাদ্য ও তিন বেলা খাবার সরবরাহ নিশ্চিত করার কথা জানানো হয়েছে। পাহাড়ি এলাকায় উদ্ধার কার্যক্রম জোরদারে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে।এদিকে স্থানীয় সংসদ সদস্য, জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন, ত্রাণ বিতরণ এবং দুর্গত মানুষের খোঁজখবর নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছেন। বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীদেরও মানবিক সহায়তা কার্যক্রমে অংশ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।বন্যা ও ভূমিধস পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পাশাপাশি দুর্যোগে হতাহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানানো এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন কাজ করছে।এ ছাড়া ক্ষয়ক্ষতি নিরূপণ, উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং পুনর্বাসন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়