রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

চট্টগ্রামে বন্যাদুর্গতদের পাশে জামায়াত আমির: ত্রাণ ও আর্থিক সহায়তা বিতরণ

চট্টগ্রামে বন্যাদুর্গতদের পাশে জামায়াত আমির: ত্রাণ ও আর্থিক সহায়তা বিতরণ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত চট্টগ্রামের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। পরিদর্শনকালে তিনি বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের মাঝে জরুরি ত্রাণসামগ্রী ও আর্থিক অনুদান বিতরণ করেন।আজ শুক্রবার (১০ জুলাই) সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পরপরই জামায়াত আমির সরাসরি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত অঞ্চলে চলে যান। সেখানে তিনি পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন এবং তাদের দুর্ভোগ ও সার্বিক পরিস্থিতির বিবরণ শোনেন।পরবর্তীতে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে ডা. শফিকুর রহমান বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার মানবিক ও নৈতিক দায়িত্ব।”বন্যার্তদের এই সংকটময় মুহূর্তে দেশের বিত্তবান শ্রেণী, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সর্বস্তরের জনগণকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জোরালো আহ্বান জানান বিরোধীদলীয় এই নেতা।

সর্বশেষ
পাঠক প্রিয়