রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

আযমীসহ ১৫০ সাবেক সামরিক কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি ও আর্থিক সুবিধা

আযমীসহ ১৫০ সাবেক সামরিক কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি ও আর্থিক সুবিধা

গত ১৭ বছরে বঞ্চনা, অবিচার ও প্রতিহিংসার শিকার বলে বিবেচিত ১৫০ জন সাবেক সামরিক কর্মকর্তাকে স্বাভাবিক অবসর, ভূতাপেক্ষ পদোন্নতি এবং আর্থিক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ তালিকায় রয়েছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির Ghulam Azam-এর ছেলে Abdullahil Aman Azmi।প্রতিরক্ষা মন্ত্রণালয় ১ জুলাই জারি করা এক প্রজ্ঞাপনে জানায়, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত, অপসারণকৃত, অব্যাহতিপ্রাপ্ত ও বরখাস্তকৃত মোট ১৫০ কর্মকর্তাকে এ সুবিধা দেওয়া হবে। এর মধ্যে সেনাবাহিনীর ১১৫ জন, নৌবাহিনীর ২১ জন এবং বিমানবাহিনীর ১৪ জন কর্মকর্তা রয়েছেন।প্রজ্ঞাপন অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বাভাবিক অবসর বা ভূতাপেক্ষ পদোন্নতির পাশাপাশি বিধি অনুযায়ী বকেয়া বেতন-ভাতা, আর্থিক ও আনুষঙ্গিক সুবিধা এবং প্রযোজ্য ক্ষেত্রে বিশেষ আর্থিক প্রণোদনা দেওয়া হবে।এদিকে, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আযমীকে ২০০৯ সালে অকালীন অবসরে পাঠানো হলেও এখন তাকে ২০১১ সালে মেজর জেনারেল এবং ২০১৪ সালে অবসরপূর্ব লেফটেন্যান্ট জেনারেল পদে ভূতাপেক্ষ পদোন্নতি প্রদান করা হয়েছে। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট পদগুলোর বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বিশেষ আর্থিক প্রণোদনা হিসেবে তাকে এক কোটি টাকা দেওয়া হবে। পাশাপাশি বয়স ও যোগ্যতা বিবেচনায় তাকে সরকারি বা স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানে পদায়নের সুযোগও রাখা হয়েছে।সরকারের এ সিদ্ধান্তকে সামরিক বাহিনীর বঞ্চিত কর্মকর্তাদের পুনর্মূল্যায়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

সর্বশেষ
পাঠক প্রিয়