শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

সিএমপিতে বড় রদবদল: ট্রাফিকে নতুন অতিরিক্ত কমিশনার, বদলি হলেন ডিসি আমিরুল

সিএমপিতে বড় রদবদল: ট্রাফিকে নতুন অতিরিক্ত কমিশনার, বদলি হলেন ডিসি আমিরুল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের দায়িত্বে বড় ধরনের রদবদল আনা হয়েছে। দুই অতিরিক্ত পুলিশ কমিশনার এবং তিন উপ-পুলিশ কমিশনারের দায়িত্ব পুনর্বিন্যাস করে পৃথক দুটি আদেশ জারি করেছে সিএমপি।বুধবার (১৮ জুন) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর স্বাক্ষরিত আদেশে এ পরিবর্তন আনা হয়।নতুন আদেশ অনুযায়ী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এবং প্রশাসন ও অর্থ বিভাগের অতিরিক্ত দায়িত্বে থাকা ওয়াহিদুল হক চৌধুরীকে ট্রাফিক বিভাগের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে তিনি প্রশাসন ও অর্থ বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।অন্যদিকে, অতিরিক্ত পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়াকে ট্রাফিক বিভাগের নতুন অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।একইসঙ্গে উপ-পুলিশ কমিশনার পর্যায়েও পরিবর্তন আনা হয়েছে। সিএমপির উত্তর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আমিরুল ইসলামকে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স শাখায় বদলি করা হয়েছে।ডিবি উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার এবং সম্প্রতি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. হাবিবুর রহমান প্রাংকে দক্ষিণ জোনের ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স শাখার উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হাসান মোস্তফা স্বপনকে উত্তর জোনের ডিসির দায়িত্ব দেওয়া হয়েছে।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, দায়িত্ব পালনকালে ডিসি আমিরুল ইসলাম বিভিন্ন ঘটনায় আলোচনায় ও সমালোচনার মুখে পড়েছিলেন। বিশেষ করে সাংবাদিকদের সঙ্গে আচরণ এবং দায়িত্ব পালনের ধরন নিয়ে বিভিন্ন সময় সাংবাদিক সংগঠন ও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা দেখা যায়। তবে এসব অভিযোগের বিষয়ে তিনি বিভিন্ন সময় নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন।সিএমপি কমিশনারের কার্যালয় থেকে জানানো হয়েছে, জনস্বার্থে জারি করা এই বদলি আদেশ অবিলম্বে কার্যকর হবে।পুলিশ প্রশাসনের এই রদবদলকে চট্টগ্রাম মহানগর পুলিশের কার্যক্রমে নতুন গতি ও সমন্বয় আনার উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ
পাঠক প্রিয়